সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

প্রাচীন প্রস্তর যুগ ও তার বৈশিষ্ঠ লেখো।

 প্রাচীন প্রস্তর যুগ বলতে কী বোঝ? এর বৈশিষ্ঠ লেখো।

প্রাচীন প্রস্তর যুগ

প্রাচীন পাথরের যুগ
বলতে মানব সভ্যতার বিবর্তনের ধরার এমন এক পর্যায়কে বোঝানো হয়, যেখানে মানুষ জীবন ও জীবিকার তাগিদে হাতিয়ার হিসাবে প্রধানত পাথরকেই প্রধান অস্ত্র হিসাবে ব্যবহার শুরু করে। তবে গাছের ডাল, কাঠের টুকরো, এমনকী মৃত প্রাণীর হাড়ও হাতিয়ার হিসাবে ব্যবহার করা হত।

প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্য :

১) মানুষের ব্যবহৃত পাথরের হাতিয়ারগুলো একেবারেই প্রাথমিক পর্যায়ে ছিল, অর্থাৎ আকারে বড় এবং ভোঁতা।
২) অস্ত্রের মধ্যে উল্লেখযোগ্য ছিল মুগুর, কুঠার, বর্শা, হারপুন, ধনুরবান ইত্যাদি,
৩) জীবিকা ছিল শিকার ও খাদ্য সংগ্রহ, এবং
৪) জীবনযাপন ছিল যাযাবর প্রকৃতির

বিকল্প প্রশ্ন :
১) প্রাচীন পাথরের যুগ কাকে বলে?
২) Pala eolithic Age বলতে কী বোঝো?
৩) পুরাপ্রস্তর যুগ কী? এর বৈশিষ্ট্য লেখ। 

এই ধরণের আরও প্রশ্ন ও উত্তর পেতে এখানে ক্লিক করো

মন্তব্যসমূহ